ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

নিউইয়র্ক বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:  

বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে নিউইয়র্ক বাংলা বইমেলায় তাঁর সাহিত্য কীর্তির জন্য ‘মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার প্রদান’ করা হচ্ছে। ২৭ সেপ্টেম্বর মেলার শেষ দিন এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। মুক্তধারার নির্বাহী পরিষদের এক বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ এবং কথা সাহিত্যিক দিলারা হাশেম।

উল্লেখ্য, নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর শুরু হয়েছে ১০ দিন ব্যাপী ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’। এটি হচ্ছে ২৯-তম বাংলা বইমেলা। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে এটিই বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বইমেলা।

করোনাভাইরাসের কারণে এই মেলা এবছর ভার্চুয়ালে অনুষ্ঠিত হচ্ছে। মুজিব বর্ষে আয়োজিত এই মেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি।

৩০ দেশ থেকে বাংলা ভাষার কবি-লেখক-সাহিত্যিক-শিল্পী এই ভার্চুয়াল মেলায় অংশগ্রহণ করছেন বলে আয়োজকরা জানান।

সোম থেকে শুক্রবার নিউইয়র্ক সময় রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠান হবে। শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক মূল্যের ওপর ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে পৃথিবীর সকল দেশ থেকে বই কেনার সুযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ফিলিপাইনে মাঝ আকাশে সামরিক বিমানের সংঘর্ষে নিহত চার

নিউইয়র্ক বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা হোসেন

আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০