ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

মানবপাচার আইনে করা মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালাল চক্রের কারা জড়িত তা জানতে গত মঙ্গলবার ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ইভানের উপস্থিতিতে সাত দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন। আজ শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর ইভানকে কারাগারে পাঠান আদালত। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্স বারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, দুবাইয়ে ড্যান্স বারের আড়ালে নারী পাচারের অভিযোগে সম্প্রতি আজম খানসহ নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোরিওগ্রাফার ইভানের নাম বলেন। সেই তথ্যের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট গত ১১ সেপ্টেম্বর ইভান শাহরিয়ার সোহাগকে গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করতেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের নাচে অংশগ্রহণ করত তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্য পরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

আপডেট সময় ০১:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০