ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

আকাশ জাতীয় ডেস্ক:  

দুর্বৃত্তদের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। ওমর আলী শেখকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করার কথা।

বিষিয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওয়াহিদাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়া ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর থেকে ঢাকায় আনা হয়। জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার। বর্তমানে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদার বাবাকে

আপডেট সময় ১২:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০