ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ

আকাশ জাতীয় ডেস্ক:  

বেনাপোল স্থলবন্দরের ২৩নং শেডের মধ্যে একটি শক্তিশালী হাতবোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার বিকালে বোমাটি মোটর পার্টসের একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়।

তবে এতে কেউ হতাহত হয়নি। তবে বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস ও লেবাররা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে পেঁচানো একটি হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে লে ডো’র-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর

বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ

আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০