ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেঞ্চুরিতে সমালোচকদের জবাব দিলেন বাটলার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জস বাটলারের প্রতিভা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে থাকলেও সাদা বলের ক্রিকেটে যেন তার ব্যাটে জং ধরেছিল।

তার জন্য কম সমালোচনাও শুনতে হয়নি তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষে সিরিজে ব্যাটিং ব্যর্থতার জন্য তাকে দল থেকে বাদ দেওয়ারও দাবি করেছিলেন অনেকে। অবশেষে খোলস ছেড়ে বেরিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সমালোচকদের জবাব দিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে।

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেছিলেন তিনি। এবার শেষ টেস্টের প্রথম ইনিংসে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

টেস্ট ক্যারিয়ারে বাটলারের এটি দ্বিতীয় সেঞ্চুরি। যা এসেছে দুই বছর পর। এর আগে ২০১৮ সালে ১৮ আগস্ট ভারতের বিপক্ষে একমাত্র সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। নটিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৬ রান।

এবার পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চে যাওয়ার আগে মোহাম্মদ আব্বাসের করা ইনিংসের ১০১তম ওভারে ৩ রান নিয়ে শতকের ঘরে পা রাখেন বাটলার। ৮৭ রানে দিন শুরু করেছিলেন তিনি। তিন অংকের ঘরে পৌঁছাতে ইংলিশ উইকেটরক্ষককে খেলতে হয়েছে ১৮৯ বল। এখন পযর্ন্ত ২১০ বল খেলে ১২ চার ও ২ ছক্কায় ১১৩ রানে অপরাজিত আছেন বাটলার।

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ১০৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৭৩ রানে ব্যাট করছে। ব্যাটিংয়ে আছেন বাটলার ও টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া জ্যাক ক্রলি (১৮৬)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেঞ্চুরিতে সমালোচকদের জবাব দিলেন বাটলার

আপডেট সময় ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০