ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রায়হান কবিরের আবেদন খারিজ, রিমান্ড বহাল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের নিয়ে আল জাজিরাকে সাক্ষাতকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের রিমান্ড কমানোর আবেদন খারিজ করে দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। সেই সঙ্গে রায়হান কবিরের রিমান্ড বহাল রেখেছে কুয়ালালামপুর হাইকোর্ট।

রায়হান কবিরের আইনজীবী সুমিথা শান্তিনি কিশনা জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষ তাদের মক্কেলকে (রায়হান কবির) ৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত (১৩ দিন) রিমান্ড দিয়েছে। আমরা এই আদেশের রিভিশনের পক্ষে যুক্তি দিয়েছিলাম তার গ্রেফতারের পরে প্রথম ১৪ দিনের রিমান্ড (২৪ জুলাই) প্রয়োজনীয় তদন্ত পরিচালনার জন্য যথেষ্ট। তাই দ্বিতীয় দফা রিমান্ডের মেয়াদ কমানোর আবেদন আমরা করেছিলাম। তবে হাইকোর্টের দুই সদস্যের বিচারক এবি করিম ও এবি রহমানের বেঞ্চ ১৩ দিন রিমান্ড যথার্থ বলে মন্তব্য করেছেন।

বিচারক এবি করিমের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা বলছে, তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন তাকে (রায়হান) তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তার গ্রেফতার জাতির অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত।

গত ৩ জুলাই আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়হান কবিরের আবেদন খারিজ, রিমান্ড বহাল

আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০