ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাত ফুটবলার করোনা পজিটিভ, অনুশীলন ক্যাম্প স্থগিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৩৬ জনের (৩০ জন ফুটবলার, ৬ জন কর্মকর্তা) মধ্যে ২৬ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ৭ জন খেলোয়াড়ের রিপোর্ট পজিটিভ এসেছে। ৩ জনকে বিশেষ পর্যবেক্ষণে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনায় আক্রান্ত ফুটবলাররা হলেন আনিসুর রহমান, মোঃ রবিউল হাসান, মোঃ টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ শহীদুল আলম। বিশেষ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেয়া হয়েছে রিয়াদুল হাসান, রাকিব হোসেন ও রায়হান হাসানকে।

আইসিডিডিআর,বি ও প্রভা হেলথ সোমবার দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্যাম্পল গ্রহণ করে।

এদিকে বুধবারই স্থগিত হয়েছে ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের সব ম্যাচ। আগামী বছর পর্যন্ত এটি পিছিয়ে দেয়া হয়েছে। যার কারণে বাফুফেও ফুটবল দলের অনুশীলন ক্যাম্প স্থগিত করেছে। আগামী অক্টোবর নভেম্বরে বাছাইপর্বে ৪টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সকল খেলোয়াড়কেই বাফুফে নিজেদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাঈম সোহাগ এসব বিষয় নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

সাত ফুটবলার করোনা পজিটিভ, অনুশীলন ক্যাম্প স্থগিত

আপডেট সময় ০৯:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০