ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ইতালি প্রবেশে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় বাড়লো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে স্বাক্ষরিত নতুন অধ্যাদেশে বিষয়টি জানানো হয়েছে।

গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১০ আগস্ট।

গত ৭ জুলাই ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ৫ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮২ জন বাংলাদেশি যাত্রী নিয়ে রোম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক ১২ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।
এরপর ৮ জুলাই কাতার এয়ারওয়েজের দুটি বিমানে করে রোম ফোমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন ও মিলান মালফেনজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ জনসহ মোট ১৫২ প্রবাসী বাংলাদেশিকে কোভিড-১৯ এর নিরাপওার জন্য পুশব্যাক করে ইতালি।

বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তৃতীয় দফায় বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করলেও পরে তা কমিয়ে ১০ আগস্ট চূড়ান্ত করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি। কিন্তু গত কয়েক দিন যাবৎ ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৭ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বর্ধিত করলো।

Tag :
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালি প্রবেশে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় বাড়লো

আপডেট সময় ০৩:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০