ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তান হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না: মানি

আকাশ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ক্রিকেট খেলার জন্য পাকিস্তান এখন পুরোপুরি নিরাপদ। যেসব দল এরই মধ্যে সফরে এসেছে, সবার জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাই এখন থেকে আমরা আমাদের হোম সিরিজগুলো নিজেদের মাঠেই খেলব। নয়তো সিরিজ বাতিল করা হবে।

করোনাভাইরাসের মধ্যেই ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী দুই বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

বিবিসিকে এহসান মানি বলেছেন, ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফরে আসার এখনও দুই বছর বাকি রয়েছে। আমি আশা করছি, নিরাপত্তা ব্যবস্থা তখন আরও উন্নত হবে এবং চলাফেরার স্বাধীনতাও বাড়বে। আমি মনে করি না ইংল্যান্ডের না আসার কোনো কারণ আছে। আমাদের কথা পরিষ্কার, আমরা নিজেদের হোম সিরিজ নিরপেক্ষ কোনো ভেন্যু খেলতে চাই না। আমরা পাকিস্তানের মাঠেই খেলব।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। তার পর থেকেই পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে ক্রিকেট খেলুড়ে দলগুলো। তবে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে।

গত বছরের সেপ্টেম্বর শ্রীলংকা, বাংলাদেশ দল পাকিস্তানের মাঠে খেলে আসে। এরপর আইসিসি বিশ্ব একাদশও পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়। এসব উদাহরণ টেনেই ঘরের মাঠে নিজেদের হোম সিরিজ খেলার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

পাকিস্তান হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না: মানি

আপডেট সময় ০৯:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০