ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন পাঁচ ফিচার আনল জুম

আকাশ আইসিটি ডেস্ক : 

ভিডিও কলিংয়ের জন্য বেশ জনপ্রিয় জুম অ্যাপ্লিকেশনটি। সমস্ত বিতর্ক কাটিয়ে এই ভিডিও কনফারেন্সিং অ্যাপটি নিজের ছন্দে পরিষেবা দিয়ে চলেছে। এবার জুম মিটিং আরো মজাদার ও সহজ করে তুলতে এসে গেছে আরো পাঁচটি নতুন ফিচার। এখন থেকে জুম ইউজাররা ফিল্টার, লাইটিং, রিয়াকশন, নয়েজ ক্যান্সলেশন এবং আরো কিছু অপশন দেখতে পাবেন। এই ফিচারগুলো জুমের লেটেস্ট ৫.২ ভার্সনে দেখতে পাওয়া যাবে। মনে করা হচ্ছে, এতে জুমে ভিডিও কনফারেন্সের সময় একঘেয়েমি কিছুটা কমবে।

ইউজাররা বন্ধুদের সাথে জুমের মাধ্যমে ভিডিও কল করার সময় কিছু ফিল্টার দেখতে পাবেন। বিভিন্ন রঙিন ভিডিও ফিল্টারের সাথে থাকছে সাদা-কালো ফিল্টার। এছাড়া ইউনিকর্নের শিং, আই প্যাচ বা অন্যান্য স্টিকার ব্যবহার করে হাসি-তামাশা করা যাবে। একটি রিয়াকশন বাটনও থাকবে, যার সাহায্যে হাসি, সেলিব্রেশন এবং হার্ট রিয়্যাক্ট দেওয়া যাবে।

এরপর আসি লো লাইটিং ফিচারের কথায়। অনেক সময় আমাদের কম আলোয় ভিডিও কনফারেন্স করতে হয়। এক্ষেত্রে জুমের নতুন টাচ-আপ, ভিডিওতে আলোর সামঞ্জস্য বজায় রাখবে। ভিডিও চ্যাটে আপনি প্যানেলের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের মসৃণতা বাড়ানোর অপশন পাবেন।

আবার ভিডিও কনফারেন্সিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন শব্দ, ইউজারদের বেশ অস্বস্তিতে ফেলে। এক্ষেত্রে জুমের নতুন নয়েজ রিডাকশন ফিচার, ইউজারদের যেকোনো রকম ডিস্ট্রাকশন থেকে বিরত রাখবে। এছাড়া অফিসিয়াল কনফারেন্স চলাকালীন, আপনি যখন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে আপনার পাওয়ার পয়েন্ট বা কিনোট প্রেজেন্টেশন শেয়ার করবেন, তখন স্লাইডগুলো ওয়েদার কাস্টার স্টাইলে দেখাতে পারবেন। আপনি ভিডিওটিকে স্ক্রিনের যেকোনো অংশে সরিয়ে নিতে পারেন এবং প্রয়োজনে সেটি রিসাইজ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নতুন পাঁচ ফিচার আনল জুম

আপডেট সময় ১১:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০