ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

২২ আগস্ট বিকেএসপিতে শুরু টাইগার যুবাদের ক্যাম্প

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অবশেষে সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের অনুমতি পাওয়ায় আগামী ২২ আগস্ট থেকে অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অনুশীলন শুরু করার সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে ৪৫ জন খেলোয়াড়কে বাছাই করেছে বিসিবি। কিছুদিনের মধ্যে এসব খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শুরু করা হবে এবং পরবর্তীতে স্কোয়াডটি ছোট করা হবে।

চূড়ান্ত দলটি ট্রফি ধরে রাখার মিশন নিয়ে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে অংশ নেবে। এ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জয় করেছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশের যুবারা।

বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করার অনুমতি দেয়া হবে কিনা, সে ব্যাপারে সন্দিহান ছিলো বিসিবি। কারণ সেখানে প্রচুর শিক্ষার্থী থাকে এবং অনেক ধরনের প্রতিযোগিতাও হয়। কোভিড-১৯ এর কারণে সেখানকার কর্তৃপক্ষ এসব যত্ন সহকারে সবকিছু পরিচালনা করে থাকে।

১৬ আগস্ট থেকে একাডেমি মাঠে বিশেষ অনুশীলনের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য ও করোনাভাইরাসের পরীক্ষা করবে বিসিবি। এরপর পুরো দল ২০ আগস্ট বিকেএসপি যাবে।

কন্ডিশনিং ক্যাম্প শেষে, নির্বাচকরা ২৫ বা ৩০ জনের স্কোয়াডে গঠন করবেন।

ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কাওসার বলেছেন, ‘আবাসিক ক্যাম্পের জন্য বিকেএসপি আর্দশ জায়গা। সেখানে সুন্দর কাঠামো রয়েছে, অন্যান্য সুবিধাও রয়েছে। আমাদের ডিপিএল ম্যাচগুলো এখানে নিয়মিত হয়ে থাকে। এর আগেও, আমরা যুব দলের জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম। এবার আমরা আরও বেশি খেলোয়াড় নিয়ে যাবো, আশা করছি, সবকিছু সুন্দরভাবে হবে।’

এ বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আকবর আলীর দল ৩৬টি ম্যাচ খেলেছিল এবং বেশি ম্যাচ খেলার ফলও পাওয়া গেছে। এবারের দলটির জন্য অন্তত ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।

ম্যাচগুলো ব্যবস্থা করতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করেছে বিসিবি গেম ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

২২ আগস্ট বিকেএসপিতে শুরু টাইগার যুবাদের ক্যাম্প

আপডেট সময় ০৮:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০