ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ পাঠালো বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সম্প্র্রতি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) এক প্রতিবেদনে বিপিএলসহ বিশ্বের মোট ছয়টি ক্রিকেট টুর্নামেন্টে খেলোযাড়দের পারিশ্রমিক নিয়ে গড়মিলের বিষয়টি উঠে আসে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে কয়েকজন খেলোয়াড়-কোচের পারিশ্রমিক পরিশোধ না করায় টুর্নামেন্টের সাবেক দল সিলেট সিক্সার্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি।

২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্স ৩ জন ক্রিকেটার ও ১ জন কোচের বকেয়ো পারিশ্রমিক এখনো পরিশোধ করেনি। এই তিন ক্রিকেটার হলেন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আফগানিস্তানের গুলবাদিন নাইব ও পাকিস্তানের সোহেগল তানভীর। এছাড়া দলটির তৎকালীন প্রধান কোচ ওয়াকার ইউনুসের পাওনা অর্থও এখনো পরিশোধ করেনি দলটির ফ্র্যাঞ্চাইজি। তিন ক্রিকেটার ও কোচ ফ্র্যাঞ্চাইজির সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওনা অর্থ পাননি।

এর আগে বকেয়া পরিশোধের জন্য সিলেট সিক্সার্সকে অনুরোধ করেছিল বিসিবি। তাতে কাজ না হওয়ায় স্বভাবতই সিলেট সিক্সার্সের উপর মনঃক্ষুণ্ন বিসিবি।

বিসিবির দাবি, তিন ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফটের বােইরে থেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বিধায় তাদের পারিশ্রমিক পরিশোধে বিসিবির তেমন কিছু করার নেই। বিসিবি তাই নিজেদের কোষাগার থেকে অর্থ পরিশোধ করতে পারবে না। তবে নিয়ম অনুযায়ী সিমমলেট সিক্সার্সকে পাঠানো হয়েছে আইনি নোটিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

সিলেট সিক্সার্সকে আইনি নোটিশ পাঠালো বিসিবি

আপডেট সময় ০৮:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০