ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্টে ‘নো’ বল ডাকবে টিভি আম্পায়ার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এখন থেকে আর ফ্রন্টফুটের নো বল মাঠের আম্পায়াররা দেখবেন না, আইসিসি সিদ্ধান্তটা নিয়েছিল আগেই। আজ থেকে শুরু ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দিয়েই শুরু হচ্ছে নো বলের ‘নতুন যুগ’। এখন থেকে মাঠে আর ওভারস্টেপিংয়ের জন্য আম্পায়ার নো বলের ডাক দেবেন না।

টেস্ট ক্রিকেটে আম্পায়ারদের উপর কম ধকল যায় না। দীর্ঘ ব্যপ্তির একেকটি ম্যাচ সামলানো মুখের কথা নয়। সাবধান থাকলেও যেকোনো সময় চোখ এড়িয়ে যেতে পারে ফ্রন্ট ফুট নো বল। অতীতে নো বল এড়ানোর কারণে বিতর্কের মুখেও পড়েছেন অনেক আম্পায়ার।

সেই বিতর্কের অবসান ঘটাতে আজ (০৫ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-পাকিস্তান সীমিত ওভারের সিরিজে প্রথমবারের মত নো বল প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে টেস্টের মত দীর্ঘ পরিসরের ক্রিকেটে এই প্রযুক্তি এবারই প্রথম।

অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে মাঝখানে আইসিসি এই প্রযুক্তি ব্যবহারে অনাগ্রহী হয়ে পড়লেও নতুন করে আবারো জনপ্রিয় হয়ে উঠছে নো বল প্রযুক্তি। মূলত নো বল প্রযুক্তি একদিন ব্যবহারের জন্যই মোটা অঙ্কের টাকা গুণতে হত। টেস্ট ক্রিকেটে হরহামেশা নো বল আম্পায়ারের চোখ এড়িয়ে যায় না বলে এতদিন এই প্রযুক্তি ব্যবহার করেনি আইসিসি। তবে স্পর্শকাতর বিতর্ক এড়াতে প্রযুক্তির ব্যবহারেই নো বল সমস্যার সমাধান দেখছিলেন অনেকে।

প্রযুক্তির ব্যবহার হলেও ব্যস্ততা বাড়বে টিভি আম্পায়ারের। প্রতিটি বলেই তাকে নজর রাখতে হবে- বোলারের পা নির্দিষ্ট সীমা অতিক্রম করে ফেলল কি না। টেলিভিশন আম্পায়ার কোনো প্রয়োজনে দ্বারস্থ না হলে টিভি আম্পায়ারদের তেমন কোনো কাজ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে বাড়ছে শঙ্কা

টেস্টে ‘নো’ বল ডাকবে টিভি আম্পায়ার

আপডেট সময় ০৯:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০