ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ধোনিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মরগান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ১৫টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ১০৬ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। ম্যাচে চারটি ছক্কা মেরে বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কার মালিক হলেন মরগান।

তার ছক্কা সংখ্যা এখন ২১২টি। এতোদিন এই বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ধোনির ছক্কা ২১১টি।

অবশ্য ধোনিকে টপকাতে অর্ধেক ম্যাচ খেলতে হয়েছে মরগানকে। ২১১টি ছক্কা হাঁকাতে ৩৩২টি ম্যাচ খেলেছেন ধোনি। আর গতকাল নিজের ১৬৩তম ম্যাচে ২১২তম ছক্কা মারলেন মরগান।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং। পন্টিংএর ছক্কা ১৭১টি। ১৭০টি ছক্কা মেরে চতুর্থস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

ধোনিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মরগান

আপডেট সময় ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০