ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

৬ দিন পর প্রাণচাঞ্চল্য আখাউড়া বন্দর

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর বুধবার সকাল থেকে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। এতে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আখাউড়া-আগরতলা স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।

আজ বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুল হামিদ জানান, দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রীরা পারাপার হচ্ছেন।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ছুটি শেষে বুধবার থেকে পুরোদমে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। বন্দর থেকে দ্রুত পণ্য পরিবহনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়া ‘চাঁদ আনব আকাশ ছিঁড়ে’ গানের নেপথ্যে কারা?

৬ দিন পর প্রাণচাঞ্চল্য আখাউড়া বন্দর

আপডেট সময় ০১:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০