ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার আদালতে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

বুধবার সকালে তিনি মামলা করতে ঢাকা থেকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে আদালত মামলা গ্রহণ করে টেকনাফ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া র‌্যাবকে এই মামলার তদন্ত করতে বলেছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকতকে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর সিনহা রাশেদের বোন শারমিন সাংবাদিকদের জানান, থানায় মামলা করলে প্রক্রিয়া বিলম্বিত হতে পারে এজন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি তার ভাই হত্যার বিচার দাবি করেছেন।

গত শুক্রবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনার পর প্রথমে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাহজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও পরে তা পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিনহা রাশেদের মাকে ফোন করে এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজার আদালতে মামলা

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০