ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের দিন দেশে ফিরেছেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

চিকিৎসার জন্য ঈদের আগেই লন্ডনে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে এবারের ঈদ দেশের বাইরে উদযাপন করেননি এই বাঁহাতি। ঈদুল আজহার দিন সকালেই বাংলাদেশে পা রাখেন তিনি।

তামিমকে চিকিৎসকদের শরণাপন্ন হতে হচ্ছিল কয়েকদিন ধরেই। করোনার কারণে খেলাধুলা নেই মাঠে, এখনো পুরোদমে শুরু হয়নি অনুশীলনও। তাই ঘরেই পরিবারের সাথে সময় কাটছিল টাইগার কাপ্তানের। পেটের তীব্র ব্যথায় এই করোনাকালেই বেশ কয়েকবার কাবু হয়ে পড়েছিলেন। দেশের চিকিৎসকরা বুঝতে পারেননি, ঠিক কী কারণে তামিমের পরিপাকতন্ত্রের এই জটিলতা।

আর তাই চিকিৎসার জন্য তামিমকে চড়তে হয় ইংল্যান্ডের বিমানে। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন বাঁহাতি ওপেনার। যদিও এখনো চিকিৎসা গ্রহণ শুরু হয়নি। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তামের বেশ কিছু পরীক্ষা করিয়েছেন। কয়েকদিন পর হাতে আসবে সেসব পরীক্ষার রিপোর্ট।

সেই রিপোর্ট দেখেই চিকিৎসকরা তামিমকে দেবেন পথ্য। আর তাই তামিম ঈদের আগেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। ইমেইলে চিকিৎসকদের বাতলে দেওয়া চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে সম্ভব হলে হয়ত চিকিৎসার জন্য আর ইংল্যান্ডে যাবেন না তামিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঈদের দিন দেশে ফিরেছেন তামিম

আপডেট সময় ০৯:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০