ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে: প্রশ্ন শোয়েবের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। টেস্ট সিরিজের জন্য পিসিবি ঘোষিত ২০ সদস্যের দল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক স্পিড স্টার শোয়েব আখতার।

জিও ক্রিকেটের এক অনুষ্ঠানে পাকিস্তান দল নিয়ে আকতার বলেন, ‘পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে বুঝতে পারছি না। ২০ জনের স্কোয়াডে পেসারই বেশি। সবাই ভালো অবস্থায় আছে। কাকে রেখে কাকে বাদ দিবে অধিনায়ক ও কোচ?’

পাকিস্তানের টেস্ট স্কোয়াডে আছেন আটজন পেসার। তারা হলেন শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি, ফাহিম আশরাফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও ওয়াহাব রিয়াজ।

আখতার আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্ট কি চাইছে সেটা বোঝার উপায় নেই। দলের যে পেস তালিকা তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, দল পেস আক্রমণের ওপর পুরোপুরি নির্ভরশীল। তবে আমি চাই আফ্রিদি ও রিয়াজকে অবশ্যই একাদশে রাখা হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পাকিস্তানের একাদশ কীভাবে চূড়ান্ত হবে: প্রশ্ন শোয়েবের

আপডেট সময় ০৮:২৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০