ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএলের ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিজ দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলকে পিছিয়ে রেখে আইপিএলের ভূয়সী প্রশংসায় মাতলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

তিনি বলেছেন, ‘এখন আইপিএল ও পিএসএলের মধ্যে অনেক পার্থক্য। গত ৫-৬ বছরে পার্থক্যটা অনেক বেড়েছে। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট।’

সম্প্রতি এক ইউটিউব লাইভে পিএসএল ও আইপিএলের তুলনামূলক আলোচনায় এ কথা বলেন ওয়াসিম আকরাম।

পাকিস্তান সুপার লিগের চেয়ে আইপিএল কেন এগিয়ে সেই ব্যাখ্যাও দেন ওয়াসিম আকরাম।

তিনি বলেন, ‘আইপিএলে যত বেশি টাকা বিনিয়োগ করা হয়, বিশ্বের অন্য যে কোনো টুর্নামেন্টে এতোটা হয় না। আইপিএলে একটা দলের খেলোয়াড় কেনার ফ্রাঞ্চাইজিগুলো ৬০ থেকে ৮০ কোটি রুপি খরচ করে। এটা আমাদের পাকিস্তানের (পিসিএল) চাইতে দ্বিগুণ। আর আইপিএল থেকে পাওয়া লাভ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিনিয়োগ করতে পারে বিসিসিআই।’

এরপর আইপিএল আয়োজকদের প্রশংসা করেন ওয়াসিম। প্রতিটি দলে কোচ নিয়োগের বিষয়টিতে ভূয়সী প্রশংসা করেন তিনি।

ওয়াসিম বলেন, কোচ হিসেবে সাবেক খেলোয়াড়দের নিয়োগ দেয়াটাও আইপিএলের বড় একটা ইতিবাচক দিক। আইপিএলের বেশিরভাগ খেলোয়াড়েরই নিজস্ব কোচ আছে। তারা কোচ হিসাবে এমন সাবেক ক্রিকেটারদেরকেই বাছাই করে, যারা কোচ হিসেবে অনেকদূর যায়। তাদের চমৎকার একটি ব্যবস্থা। ’

প্রসঙ্গত, পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং পরামর্শক হিসাবে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আইপিএলের ভূয়সী প্রশংসায় ওয়াসিম আকরাম

আপডেট সময় ০৮:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০