ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই নেই কুকুর ছানারও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের রাজধানী শহর দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই নেই কুকুর ছানাদেরও! এবার কুকুরছানাকে ধর্ষণ করে হত্যায় অভিযুক্ত ৩৪ বছর বয়সী এক ট্যাক্সিচালক! ওই ব্যক্তি একটি মেয়ে কুকুর ছানাকে ধর্ষণ করে! অতিরিক্ত রক্তপাতের ফলে মারা যায় কুকুরছানাটি!

ঘটনাটি ঘটেছে দিল্লির নারাইনা এলাকায়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণ ও রক্তপাতের ফলেই কুকুর ছানাটির মৃত্যু হয়েছে। নরেশ কুমার নামের ওই ধর্ষক ট্যাক্সিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক পশুপ্রেমী। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন তিনি।

অভিযুক্ত নরেশের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী বিকৃত স্বভাবের। এমনকি তাঁর ওপরও তার স্বামী নরেশ একইভাবে যৌন অত্যাচার করে। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন নরেশের স্ত্রী।

জানা গিয়েছে, ২৫ আগস্ট রাতে নেশার ঘোরে দুই সন্তানের বাবা নরেশ ওই কুকুরছানাটিকে ধর্ষণ করে। কুকুরটিকে এলাকার লোকজন জেনি বলে ডাকতেন। পরে বড় ভাই সুরেশের সাহায্যে কুকুরটিকে একটি বস্তায় ভরে দুই কিলোমিটার দূরে নারাইনা ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি নর্দমায় ফেলে দিয়ে আসে নরেশ। স্থানীয় পশুপ্রেমী অভিষেক কুমার কুকুরছানাটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এরপর স্থানীয় বাসিন্দারা নরেশকে চেপে ধরতেই সে অপরাধের কথা স্বীকার করে নেয়। অভিষেকের অভিযোগের ভিত্তিতে কুকুরটির দেহ তুলে নিয়ে ময়নাতদন্তও করা হয়। পরের দিন অর্থাৎ ২৬ আগস্ট পশু চিকিৎসকরা ময়নাতদন্তের রিপোর্ট জমা দিলেও, পুলিশ তা দেখাতে চায়নি বলে অভিযোগ। ঘটনার ৪ দিন পর ২৯ আগস্ট মঙ্গলবার এই ঘটনায় অভিষেকের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই নেই কুকুর ছানারও

আপডেট সময় ০৬:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭