ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোয়াবের দায়িত্ব পেলেন মোসাদ্দেক-নাসিররা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টাইগার ক্রিকেটারদের যাবতীয় সুযোগ-সুবিধা দেখভালের দায়িত্বে আছে ক্রিকেটার্স ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এতোদিন সংগঠনটি কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক থাকলেও এবার ডালপালা মেলতে শুরু করেছে। এরই মধ্যে জেলাভিত্তিক কমিটি দেওয়া শুরু করেছে কোয়াব।

কোয়াবের পক্ষ থেকে রোববার ১০ জেলায় দেওয়া হয়েছে নতুন কমিটি। এ নিয়ে মোট ২০টি জেলায় কমিটি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ক্রিকেটারদের সংগঠনটির মূল উদ্দেশ্য বন্ধ হওয়া জেলা লিগগুলো পুনরায় চালু করা। এছাড়াও ক্রিকেটারদের অধিকার ও সুযোগ-সুবিধাগুলো দেখতে কাজ করবে জেলা কমিটিগুলো।

২৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। যেখানে রংপুর জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন। সাধারণ সম্পাদকের পদে বসেছেন সোহরাওয়ার্দী শুভ।

কোয়াবের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী সহ-সভাপতি হয়েছেন। হবিগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেসার নাজমুল হোসেন।

জেলা পর্যায়ের কমিটি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘আমরা এর আগে বেশ কয়েকটি জেলায় কমিটি দিয়েছি। এবার আরো ১০ জেলায় কোয়াবের নতুন কমিটি দিলাম। আশা করি ২ মাসের মধ্যে ৬৪ জেলাতেই কমিটি দিতে পারবো।’

এদিকে গত বছরের অক্টোবরে আন্দোলনে নেমেছিলেন ক্রিকেটাররা। যেখানে ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, কোয়াবের বর্তমান দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সেই সঙ্গে পেশাদার ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে। সেই দাবি আমলে নিয়ে নতুন কমিটি করার পাাশাপাশিষ চলছে তারা কাজ করবে। সেই দাবি আমলে নিযে নতুন কমিটি করার পাশাপাশি চলছে কোয়াবের নির্বাচনের প্রস্তুতিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোয়াবের দায়িত্ব পেলেন মোসাদ্দেক-নাসিররা

আপডেট সময় ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০