ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

জামিন মেলেনি, কারাগারে শারমিন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও ছাত্রলীগের সাবেক নেত্রী শারমিন জাহানের জামিন মঞ্জুর করেনি আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শারমিনের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ২৫ জুলাই শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের কারণে ২৩ জুলাই অপরাজিতা ইন্টারন্যাশনালের কর্ণধার শারমিন জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ২৪ জুলাই রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ২৫ জুলাই শারমিনের তিন দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে ঢাবির সহকারী রেজিস্ট্রার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের গত কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিলেন। এর আগের কমিটিতে একই উপকমিটির সহসম্পাদক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জামিন মেলেনি, কারাগারে শারমিন

আপডেট সময় ০৬:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০