ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

উত্তর কোরিয়াকে ওষুধ পাঠিয়ে চীনকে বার্তা দিল ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুরোধ রেখে উত্তর কোরিয়াকে ১০ লাখ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী সাহায্য হিসেবে পাঠিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এভাবে উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি চীনকেও বার্তা দেয়া হলো বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ।

নরেন্দ্র মোদির জমানায় গোড়া থেকেই কিম জং উনের দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। ২০১৮ সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহকে উত্তর কোরিয়া পাঠানো হয়। বিশ বছরে সেই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়ায় পা রাখেন। তার আগে ১৯৯৮ সালে ভারতীয় মন্ত্রী সে দেশে গিয়েছিলেন। তখনও ছিল বিজেপি-শাসন।

সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি অনুষ্ঠানে কিম জং উনের হাতে ফুলের বাস্কেট তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত অতুল মালহারি গোতসুরবে। বহু বছর পরে তিনিই উত্তর কোরিয়ায় নিযুক্ত প্রথম আইএফএস অফিসার। হইচই পড়ে গিয়েছিল সে দিনের ঘটনায়।

গতকাল পিয়ংইয়ংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ডেমোক্র্যাটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়ায় ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ভারতের কাছে বিষয়টি স্পর্শকাতর।

মানবিকতার খাতিরে ভারত ১০ লাখ ডলার মূল্যের যক্ষ্মার ওষুধ সাহায্য হিসেবে দিচ্ছে তাদের।’’ সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু-এর অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসে ভারত। তার পরেই এই সিদ্ধান্ত।

কূটনীতিকদের মতে, দিল্লির এই পদক্ষেপ আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে মনে করিয়ে দেওয়া, বিশ্বের সব দেশের পাশেই ভারত রয়েছে। সেই সঙ্গে বিশেষ বার্তা দেওয়া উত্তর কোরিয়ার বন্ধু-দেশ চীনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়াকে ওষুধ পাঠিয়ে চীনকে বার্তা দিল ভারত

আপডেট সময় ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০