ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই বছরের জন্য নিষিদ্ধ উদীয়মান পেসার অনিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার কাজী অনিক ইসলাম। ডোপ বিরোধী নিয়ম ভঙ্গ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এই শাস্তি দিয়েছে।

রবিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী অনিকের নিষিদ্ধের ব্যাপারটি নিশ্চিত করে।

এর আগে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি অনিককে নিষিদ্ধ করে বিসিবি। আর এই ঘটনাটি ঘটে ২০১৮ সালে জাতীয় ক্রিকেট লিগে। সেই সময় ঢাকা মেট্টোর হয়ে খেলেছিলেন তরুণ এই পেসার। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচের পর ডোপ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং তার শরীরে নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। পরে অনিক দোষ স্বীকার করে নেন।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে অনিকের নমুনা পরীক্ষা করা হলে মেথামফেটামিন নামক এক ধরনের মাদকের উপস্থিতি ধরা পড়ে, যেটি ২০১৮ সালে আইসিসি নিষিদ্ধ ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করে। অনিক দোষ স্বীকার করে দুই বছরের শাস্তি মেনেও নিয়েছেন।

বিসিবি’র ডোপ বিরোধী ১০ ১০.১, ১০ ১০.২ ও ১০ ১০.৩ ধারার নিয়ম বিবেচনায়, এটি এই ক্রিকেটারের প্রথম ডোপ আইন ভাঙ্গার ঘটনা। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি আবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন।

কাজী অনিক ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৮ সালে যুব বিশ্বকাপেও খেলেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই বছরের জন্য নিষিদ্ধ উদীয়মান পেসার অনিক

আপডেট সময় ১১:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০