ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক স্ত্রীর নামে অপপ্রচার, জিডি করলেন অপূর্ব

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিকে নিয়ে কিছু অনলাইন পত্রিকা, ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় তিনি এই জিডি করেছেন। বিষয়টি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন অপূর্ব।

তিনি লিখেছেন, গত ২২/৭/২০২০ তারিখ হইতে কিছু ভুয়া অনলাইন পত্রিকা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ায়। ইতিমধ্যে প্রায় সবাই জেনে গেছেন সেই ব্যাপারে আমি ঐ সকল অনলাইন পত্রিকা এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘোষণা দেই। সেই প্রেক্ষিতে অদ্য দুপুরে আমি পুলিশের সাইবার ক্রাইম শাখায় উপস্থিত হয়ে এই নিউজের বিপরীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। অতএব অনলাইনে মিথ্যা, অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত সংবাদ প্রকাশের জন্য আমি সাইবার আইনের মাধ্যমেই ব্যবস্থা নিচ্ছি। সিটিটিসি-সাইবার অপরাধ তদন্ত বিভাগের পরামর্শক্রমে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় উত্তরা পূর্ব থানায় আমি অভিযোগ দায়ের করলাম। আমি বিশ্বাস করি আমি ন্যায়বিচার পাবো। সেই সঙ্গে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যেও আমি আইন প্রয়োগকারী সংস্থা এবং সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক স্ত্রীর নামে অপপ্রচার, জিডি করলেন অপূর্ব

আপডেট সময় ১১:০২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০