ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিরিজ স্থগিত হলে কষ্ট লাগে: তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে ক্রিকেট বন্ধ। একের পর এক স্থগিত হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ। স্থগিত হয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা দুইটি আসর। এভাবে সিরিজ স্থগিত হলে নিশ্চয়ই প্রতিটি ক্রিকেটারের খারাপ লাগে। তাদের মধ্যে তাসকিন আহমেদ একজন।

গত ১৮ জুলাই থেকে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করতে আসেন টাইগার পেসার তাসকিন আহমেদ। অনুশীলন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

তাসকিন আহমেদ বলেন, ‘যখন থেকে লকডাউন শুরু হয়েছে একটার পর একটা সিরিজ স্থগিত হচ্ছে। আমাদের যে জাতীয় দলের গ্রুপ আছে, সেখানে আমি একদিন দেখলাম শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ স্থগিত, তারপর নিউজিল্যান্ড সিরিজ, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপও ঠিক সময়ে হচ্ছে না। এই জিনিসগুলো যখন দেখি কষ্ট লাগে। কিন্তু এর মধ্যে থেকেই মানতে হবে আসলে সবার জন্যই তো একই নিয়ম। খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। এর মধ্যে থেকেই মানিয়ে নিতে হবে।’

তবে মাঠে ফিরতে না পারায় বেশ আক্ষেপ রয়েছে তাসকিনের। ঘরে বসে এক কাজ বারবার করায় বেশ একঘেয়েমি লাগে তার। এজন্য খারাপও লাগে অভিষেকেই আলো ছড়ানো এই পেসারের। তিনি আশা করেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এবং সবাই খেলায় ফিরতে পারবেন।

তাসকিন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে মাঝে-মধ্যে অনেক অস্থির হয়ে যাচ্ছি যে খেলতে পারছি না অনেকদিন ধরে। ঘরে থাকা, একঘেয়েমি সব কিছু। ঘরে থাকায় হয়ত ট্রেনিং করছি, একই কাজ প্রতিদিন। আমার কাজই খেলাধুলা করা, খেলতেই পারছি না। অনেকের হয়ত জব শুরু হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে। কিন্তু খেলাই বন্ধ। তো নিঃসন্দেহে এটা একটু খারাপ লাগছে। যত দ্রুত শুরু হয় সেটাই কামনা করছি এবং দেশের পরিস্থিতি যেন ভালো হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সিরিজ স্থগিত হলে কষ্ট লাগে: তাসকিন

আপডেট সময় ০৯:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০