ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তান দলে স্বস্তি, করোনা পরীক্ষায় উতরে গেলেন আমিরও

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষাতেও নেগেটিভ ফল এসেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘পাক ট্রিবিউন’।

মঙ্গলবার প্রথমবার করোনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একদিন পরেই দ্বিতীয় পরীক্ষা দেন আমির। তাতেও উতরে গেলেন বাঁ-হাতি পেসার।

আমির ছাড়াও দু’বারের পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে মোহাম্মদ ইমরানের, এতে স্বস্তিতে পাকিস্তান দল। যার কারণে এই দুই পাকিস্তানি বোলারের ইংল্যান্ড সফরে থাকা মিসবাহ-উল-হকের দলের সঙ্গে যোগ দিতে আর কোনো বাধা থাকছে না।
ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমির ও ইমরানের ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে আয়োজন শুরু করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

পাকিস্তান দলে স্বস্তি, করোনা পরীক্ষায় উতরে গেলেন আমিরও

আপডেট সময় ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০