ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজেন্ট কেলেঙ্কারির হোতা সাহেদকে র‌্যাবে হস্তান্তর

আকাশ জাতীয় ডেস্ক:

রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট নিয়ে কেলেঙ্কারির মূলহোতা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

প্রতারণা মামলা তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

আবদুল বাতেন বলেন, প্রতারণা মামলাটির তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে র‌্যাবকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সাহেদসহ তিন আসামিকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিজেন্ট হাসপাতালের জাল-জালিয়াতি অভিযোগ তদন্ত করছিল ডিবি। সাহেদ ১০ দিনের রিমান্ডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে ছিলেন। ডিবিতে রিমান্ডের ছয় দিন শেষে বাকি চার দিন সাহেদ র‍্যাবের হেফাজতে থাকবেন।

র‌্যাবের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেদের জালিয়াতির মামলার তদন্তভার এই সংস্থার (র‍্যাব) কাছে হস্তান্তরের অনুমোদন দেয়।

করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া প্রতিবেদন দেয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র‍্যাব। ৭ জুলাই র‍্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার এক নম্বর আসামি করা হয় সাহেদকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিজেন্ট কেলেঙ্কারির হোতা সাহেদকে র‌্যাবে হস্তান্তর

আপডেট সময় ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০