ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিরিজ আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

২০২০ সালে বাংলাদেশে ক্রিকেট দলের এতো সিরিজ ছিল যে, সব যদি অনুষ্ঠিত হতো তাহলে ক্রিকেটাররা বিশ্রাম নেয়ার সময় পেতেন না। কিন্তু করোনাভাইরাস সব পরিস্থিতি পাল্টে দিয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। সেই সাথে স্থগিত হয়েছে মেগা দুইটি টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ।

করোনার প্রকোপ থেমে না থাকলেও বেশ কয়েকটি দেশ ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এখন সিরিজ খেলছে। সামনে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার সিরিজ রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। ইতোমধ্যে বোর্ডের অনুমতিতে বেশ কয়েকজন ক্রিকেটার মিরপুরে অনুশীলন শুরু করেছেন। বিসিবির পক্ষ থেকে চেষ্টা চলছে স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজন করার। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরের জন্য চেষ্টা চালাচ্ছে বিসিবি। দুই বোর্ডের মধ্যে এই সিরিজ নিয়ে আলোচনাও হয়েছে অনেক দূর।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেছেন, ‘ক্রিকেটে ফেরাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া স্থগিত হওয়া আন্তর্জাতিক সিরিজগুলো কত দ্রুত নতুন সূচিতে আনা যায় তা নিয়েই আমরা ভাবছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দেশের পরিস্থিতি এখনো ইতিবাচক নয়। ফলে দেশের বাইরে যেসব সিরিজ স্থগিত হয়েছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। কত দ্রুত শ্রীলঙ্কা সফর নিশ্চিত করা যায় সেদিকেই আমরা তাকিয়ে আছি। পরবর্তীতে যদি আয়ারল্যান্ডের কন্ডিশন খেলার মতো হয়, তবে আমরা আয়ারল্যান্ড সফর করব। এই জিনিসগুলো নিয়েই আমরা কাজ করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সিরিজ আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি

আপডেট সময় ০৯:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০