ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আরব আমিরাতেই হবে এবারের আইপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত। আইসিসি এই ঘোষণা করতেই আইপিএল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আইপিএল আয়োজনের তৎপরতা বেড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্দরমহলে।

আইসিসির বৈঠকের পরের দিনই আইপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, মেগা টুর্নামেন্টে কোনো কাটছাঁট করা হবে না। পূর্ণাঙ্গ আইপিএল-ই হবে। এবং টুর্নামেন্ট আয়োজন করার দৌঁড়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাতই।

ভারতের কোভিড-পরিস্থিতির জন্য আইপিএল চলে যেতে পারে বিদেশের মাটিতে। এরকম খবর আগে থেকেই শোনা যাচ্ছিল। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের নামও শোনা যাচ্ছিল আইপিএল-এর ভেন্যু হিসেবে।

প্যাটেল জানান, আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত স্থির আছে পূর্ণাঙ্গ টুর্নামেন্টই হবে। ৬০টি ম্যাচই হবে। সংযুক্ত আরব আমিরাতেই হবে এবারের আইপিএল।’

মেগা টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিন দশেকের মধ্যেই বৈঠকে বসতে চলেছে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই আইপিএল-এর ক্রীড়াসূচি নির্ধারিত হবে বলে আভাস দিয়েছেন ব্রিজেশ প্যাটেল। আমিররাতের গ্যালারিতে কি আবেগে ফুটতে থাকা দর্শকদের দেখা যাবে? করোন‌‌া-পরিস্থিতিতে আমিরাতের গ্যালারিও হয়তো ফাঁকাই থাকবে। যদিও সামান্য কিছু দর্শক নিয়ে ম্যাচ করার ইঙ্গিত দেওয়া হয়েছে বোর্ডের কাছে। সেসব বিষয়ই আলোচনা হবে গভর্নিং কাউন্সিলের বৈঠকে।

মহামারী পরিস্থিতিতে ক্রিকেটাররা ক্রিকেট থেকে অনেক দূরে। টুর্নামেন্ট শুরুর আগে শিবির করার ভাবনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘প্লেয়ারদের অন্তত মাস খানেকের ট্রেনিং দরকার। বিসিসিআই একবার দিনক্ষণ জানিয়ে দিলেই আমরা সমস্ত পরিকল্পনা করে ফেলব। এখনও পর্যন্ত যা খবর, তাতে আইপিএল হবে দুবাইয়ে। আমরা তার জন্য তৈরি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আরব আমিরাতেই হবে এবারের আইপিএল

আপডেট সময় ০৯:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০