ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

অনুশীলনে যোগ দিচ্ছেন তাসকিন-রানা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের কারণে লম্বা সময় ধরে বাংলাদেশের মাঠে গড়ায়নি ক্রিকেট। তবে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার তাগিদে করোনার অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধির নিয়ম রক্ষা করে দেশের ভিন্ন চারটি ভেন্যুতে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের জন্য অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুরুতে মাত্র ৯ জন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন কার্যক্রম শুরু করলেও এবার মুশফিক-ইমরুলদের সঙ্গে যোগ দিচ্ছেন আরও দুইজন।

সোমবার রাতে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সূচিতে যুক্ত করা হয়েছে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান রানাকে।

ঢাকায় মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলামদের পাশাপাশি অনুশীলন করবেন এই দুই পেসার।

তাসকিন পরিচিত মুখ হলেও রানা এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে জড়াননি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। ২৩ বছর বয়সী এই পেসার বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৮ উইকেট তুলে নজর কেড়েছিলেন।

রোববার থেকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামসহ চারটি স্টেডিয়ামে ক্রিকেটারদের একক অনুশীলনের অনুমতি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

প্রথম দিন কঠোর নিয়ম মেনে ঢাকায় অনুশীলন করেন মুশফিক, মিঠুন ও শফিউল। অন্যদিকে সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদও অনুশীলনে যোগ দেন। আর খুলনায় অনুশীলন সেরেছেন মেহেদী হাসান ও নুরুল হাসান। তবে বৃষ্টির কারণে চট্টগ্রামে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

এদিকে বৃষ্টির মধ্যেই সোমবার অনুশীলনে যোগ দেন ইমরুল কায়েস। দীর্ঘদিন পর ব্যাট হাতে নিয়ে ইনডোরে ব্যাট চালাতে দেখা গেছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

অনুশীলনে যোগ দিচ্ছেন তাসকিন-রানা

আপডেট সময় ০৯:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০