ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোববার থেকে শুরু মুশফিকদের অনুশীলন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অবশেষে মিরপুরে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ থাকার পর রোববার (১৯ জুলাই) থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীনের জন্য খুলে দেওয়া হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম।

মুশফিকুর রহিমসহ ৯ জন ক্রিকেটার (মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, নুরুল হাসান ও নাঈম হাসান) অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন। আপতত সাতদিন এই ৯ ক্রিকেটারই অনুশীলন করবেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মিরপুরে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম অনুশীলন করবেন। সকাল ৯টা থেকে অনুশীলন করবেন মিঠুন। আর মুশফিক শুরু করবেন ১০টা থেকে। তারা দুজনই রানিং, জিম এবং ব্যাটিং অনুশীলন করবেন। আর শফিউল শুধুমাত্র রানিং করবেন ৯টা থেকে।

ক্রিকেটারদের অনুশীলন নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনার বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমে বলেন, ‘আগামীকাল (১৯ জুলাই) থেকে ঢাকা ও ঢাকার বাইরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন ফিরছে। আমরা শিডিউল দিয়ে দিয়েছি। আমরা উৎসাহিত করছি না। কিন্তু ওরা আগ্রহ দেখিয়েছে বলে আমরা শিডিউল করে দিয়েছি। এমনভাবে যেন অনুশীলন হয় যাতে কেউ কারো সংস্পর্শে আসতে না পারে।’

ঢাকার বাইরে সিলেটে সৈয়দ খালেদ ও নাসুম আহমেদ, খুলনাতে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলন করবেন। তবে তাদের শুধু ফিটনেস নিয়ে কাজ করতে বলা হয়েছে। করোনা বিরতির পর অনুশীলনের জন্য বিসিবি সব ধরনের পরিকল্পনা আগেই করে রেখেছিল এবং সেই অনুযায়ী দেশের প্রধান স্টেডিয়াম গুলো জীবাণুমুক্ত করে প্রস্তুত করে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রোববার থেকে শুরু মুশফিকদের অনুশীলন

আপডেট সময় ০৯:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০