ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অনেক অনিশ্চয়তার মাঝে নতুন খবর আসলো। ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকইনফোর বরাতে জানা যায়, ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে গড়ানোর লক্ষ্যে কাজ করছে বিসিসিআই।

তবে আইপিএলের ব্যাপারে বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত তখনই নেবে, যখন আইসিসি চলমান বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করবে। যেখানে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরটি অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। আর আগামী ২০ জুলাই বিশ্বকাপ নিয়ে ফের বসবে আইসিসি। তখনই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

জানা যায়, আমিরাতে আইপিএল আয়োজনের ব্যাপারে এবং ক্রিকেটার ও কর্মকর্তাদের সেখানে ভ্রমণের জন্য আসরটির গভর্নিং কাউন্সিল ইতোমধ্যে ভারত সরকারের কাছে চিঠি লিখেছে। যদিও বিসিসিআই এখন নিজ দেশে আইপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদী। তবে করোনা ভাইরাসে দেশটিতে সংক্রমণের হার আরও বেড়ে যাওয়ায় সম্ভাব্য ভেন্যু আমিরাতেই হতে পারে।

এর আগে করোনার কারণে ভারত লকডাউন হলে স্থগিত করা হয় আইপিএল। বর্তমানে দেশটিতে এক মিলিয়নের বেশি আক্রান্ত রোগী রয়েছে। যা দেশটিকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশে পরিণত করেছে। যেখানে মৃত্যু হয়েছে ২৬ হাজারের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল!

আপডেট সময় ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০