ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গণধর্ষণের পর ঘাড় মটকে খুন করা হয় রুপাকে

অাকাশ জাতীয় ডেস্ক:

অভাবের সংসারে বাবা নেই। নিজের চেষ্টা আর অনেক কষ্টে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ শিক্ষা নিয়েছিল মাশরুফা আক্তার রুপা। স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। রুপার সেই স্বপ্ন খুন হয়ে গেছে একদল পাষণ্ডের বর্বরতায়। সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করা হয় তাকে।

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যার শিকার রুপার গ্রামে শোকের ছায়া। এ মামলায় গ্রেফতার ৫ আসামির স্বীকারোক্তির পর হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি চাইছে স্বজন আর প্রতিবেশীরা। তাড়াশের আসানবাড়ি গ্রামের মানুষ বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির নজির না থাকায় এ ধরণের অপরাধ বেড়েই চলেছে।

হত্যার পর লাশ ফেলে যাওয়ায় স্থানীয়রা বেওয়ারিশ হিসেবে দাফন করেন। পরে পরিচয় সনাক্ত হয় স্বজনদের দ্বারা।

এদিকে হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতারের পর আদালতে লোমহর্ষক বর্ণনা দেয় ধর্ষকরা। তারপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে রুপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশে।

বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে ফেরার পথে নির্যাতনের শিকার হতে হয় রুপাকে। ধর্ষণের পর বর্বর কায়দায় ঘাড় মটকে খুন করার মত ঘটনায় হতবাক সবাই। প্রতিনিয়ত এভাবে নরপশুদের থাবায় খুন হচ্ছে কত শত রুপা। সাথে খুন হয়ে যায় কত স্বপ্ন। এসব খুনের বিচার হবে কি?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

গণধর্ষণের পর ঘাড় মটকে খুন করা হয় রুপাকে

আপডেট সময় ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭