ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানকে ৪টি গানশিপ দিলো রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান রাশিয়ার কাছ থেকে হামালার কাজে ব্যবহৃত চারটি অত্যাধুনিক হেলিকপ্টার পেয়েছে। হেলিকপ্টার কেনার এ চুক্তি থেকে ধারণা করা হচ্ছে শীতল যুদ্ধের বৈরী সম্পর্কের দেশ দুটির মধ্যে বৃহত্তর সামরিক সম্পর্ক বাড়ছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরালো হয়ে উঠবে বলেও ধারণা করছেন বিশ্লেষকেরা।

রাশিয়া পাকিস্তানকে মিল মিল-৩৫এম গানশিপ হেলিকপ্টার সরবরাহ করেছে। চলতি বছরে রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তি ফোরাম বা আর্মি ২০১৭ প্রদর্শনীতে এ চুক্তি চূড়ান্ত করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা রফতানি উন্নয়ন সংস্থা বা ডিইপিও।

পাকিস্তানের বিরুদ্ধে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা রাশিয়া প্রত্যাহার করে নেয়ার তিন বছর পর এ চুক্তি করা হয়। সোভিয়েত-আফগান যুদ্ধের সময় থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

গত কয়েক বছর ধরে পাক-মার্কিন সম্পর্কে গভীর টানাপড়েনের সৃষ্টি হয়েছে। কোনো কোনো সন্ত্রাসীগোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে কেন্দ্র করে ইসলামাবাদকে দেয়া সামরিক সহযোগিতা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এ হুমকি একাধিকাবার দেয়া হয়েছে। এতে পুরানো মার্কিন মিত্র হিসেবে পরিচিত দেশটিকে মস্কোর দিকে ঝুঁকতে বাধ্য করা হয়েছে।

অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। এতে রুশ প্রযুক্তির প্রতি পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহই স্পষ্ট হয়ে উঠেছে।

এ ছাড়া, আমেরিকার সাথে ভারতের চলমান সামরিক সহযোগিতাও পাকিস্তানকে মস্কোর দিকে ঠেলে দেয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ২২টি ড্রোন কেনার জন্য আমেরিকার সাথে দুই শ’ কোটি ডলারের চুক্তি করেছে।
এ ছাড়া, ভারতের কাছে সি১৩০জে সুপার হারকিউলিস এবং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমানসহ বোয়িং পি-৮ গোয়েন্দা বিমান বিক্রি করতে সম্মত হয়েছে আমেরিকা।

এতে ভারতে রাশিয়ার বাজার হ্রাস পেয়েছে এবং সামরিক সহযোগী হিসেবে পাকিস্তানের অবস্থান দেশটির কাছে জোরালো হয়ে উঠেছে। সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে তোলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে পাক-রুশ সহযোগিতা আরো দ্রুততর হয়ে উঠবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানকে ৪টি গানশিপ দিলো রাশিয়া

আপডেট সময় ০১:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭