ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ার সঙ্গে কথায় কাজ হবে না : ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতার জবাব কথা দিয়ে হবে না। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

‘গত ২৫ বছর উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের অন্যায় দাবির অর্থ দিচ্ছে। আলাপ কোনো উত্তর নয়’, টুইটবার্তায় বলেন ট্রাম্প।

একই দিনে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, কূটনীতিক সমাধানের পথ এখনো খোলা আছে। উত্তর কোরিয়ার দাবি, মঙ্গলবার জাপানের আকাশসীমার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক তৎপরতার ‘প্রথম ধাপ’।

উত্তর কোরিয়ার এমন বক্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আলাপকালে ল্যাভরভ বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে না।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখাতে শুরু করেছেন বলার কয়েক দিন পর দেশটি নিয়ে টুইট করলেন ট্রাম্প। গত মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এটি সমুদ্রে পতিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ার সঙ্গে কথায় কাজ হবে না : ট্রাম্প

আপডেট সময় ০১:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭