ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দিনের রিমান্ডে সাহেদ

আকাশ জাতীয় ডেস্ক:  

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এবং এমডি মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে করোনা ভাইরাস পরীক্ষায় প্রতারণার অভিযোগে সাহেদসহ গ্রেফতার তিনজনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে সাহেদ এবং মাসুদের ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ১০ জুলাই তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে হাসপাতালের চেয়ারম্যান ও এমডির সঙ্গে তাকেও হাজির করে আবার রিমান্ড চায় পুলিশ।

তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক আলমগীর গাজী। এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাজতখানায় রাখা হয় সাহেদকে। সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিয়ে আদালতে পৌঁছায় পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, আদালতে পুলিশ তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়েছে।

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পাড়ি দেওয়ার সময় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে দেবহাটা থানায়ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে গত ০৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। সেই মামলায় মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন মোট আটজন। গত ০৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট ও সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল হাসপাতালটি। পরে ০৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের দুই শাখা ও তার মূল কার্যালয় সিলগালা করে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ দিনের রিমান্ডে সাহেদ

আপডেট সময় ১২:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০