ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস ধরে বাংলাদেশে ক্রিকেট বন্ধ। বিসিবিতে এখনো অনুশীলনের অনুমতি দেয়া হয়নি। সুতরাং, ক্রিকেটাররা যে যার বাসায় বসেই সময় পার করছেন। অনেকে ফিটনেস ঠিক রাখার জন্য অনুশীলন করছেন। মুশফিকুর রহিম তো ব্যাট-বলের অনুশীলনও শুরু করে দিয়েছেন।

দীর্ঘদিন ক্রিকেটাররা মাঠে না থাকার কারণে তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। আর এত বড় একটা মহামারীর মধ্যে সেটি হওয়াটাই স্বাভাবিক। এই বিষয়কে মাথায় রেখেই একজন মনোবিদ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই তিনি ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করবেন।

শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

শফিউল আলম নাদেল বলেছেন, ‘আমরা নারী ক্রিকেট দলের জন্য মনোবিদ আলী খানকে নিয়োগ দিচ্ছি। আপাতত নারী ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলও থাকবে তাদের সঙ্গে। জাতীয় দলের ক্রিকেটারদেরও এর আওতায় আনা হবে। আলী খান এর আগেও বেশ কয়েকবার আমাদের সঙ্গে কাজ করেছেন। এবারও কয়েকটা সেশন করবেন। আশা করছি এ মাস থেকেই শুরু হবে।’

বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে চিন্তা করছি। কানাডাপ্রবাসী আলী খানের সঙ্গে যোগাযোগ করেছি, যিনি আমাদের আগেও সাহায্য করেছিলেন। ওনাকে আমি আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। উনিও আমাকে তার একটি পরিকল্পনা দিয়েছেন। তবে এখন নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলকে এই পরিকল্পনার মধ্যে রেখেছি। যদি সফল হই পরে জাতীয় দলের ছেলে ক্রিকেটারদেরও আনব। কিন্তু আগে আমরা এই দুটি দলকে নিয়ে ভাবছি।’

অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলী খানের সঙ্গে বাংলাদেশ নারী ও অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি করে সেশন অনুষ্ঠিত হবে। ২৫ জন ক্রিকেটার একটি সেশনে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিচ্ছে বিসিবি

আপডেট সময় ০৮:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০