ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনার সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) তার নমুনায় করোনা শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক অনেক বয়স্ক একজন ব্যক্তি। এমনিতে তার কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। বৃহস্পতিবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন।

দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনার সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০