ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অসচ্ছল খেলোয়াড়দের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশে বন্ধ রয়েছে সবধরনের ক্রীড়াযজ্ঞ। যার ফলে বিপাকে পড়েছেন কর্মহীন অসচ্ছল ক্রীড়াবিদরা। এবার বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ২০১৯-২০ অর্থবছরে অসচ্ছল ক্রীড়াবিদদের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

২০১৯-২০ অর্থবছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রত্যেক ক্রীড়াসেবী বা তাদের পরিবারকে মাসিক ভাতা হিসেবে ২ হাজার টাকা করে বছরে ২৪ হাজার টাকা প্রদান করা হবে।

গতকাল (০৯ জুলাই) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘স্বাধীনতার পরই অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যানার্থে এই ফাউন্ডেশনটি গড়েন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতি বিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা করোনা ভাইরাস মহামারী চলাকালে ৫০ জন অসচ্ছল খেলোয়াড় ও ক্রীড়াসেবীকে ১০ হাজার টাকা হারে মোট পাঁচ লাখ টাকা দিয়েছি। তাছাড়াও এ অর্থ বছরে ১ হাজার ১৫০ জন অসচ্ছল ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অচিরেই এ অর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দিবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অসচ্ছল খেলোয়াড়দের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট সময় ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০