ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলাবাগানে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কলাবাগান থানার পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে পথচারীদের দেয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, সকাল আটটার দিকে পথচারীদের দেয়া খবরে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই অজ্ঞাত নারীর লাশ করা হয়। তার পরিচয় জানা যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট হবে এটি হত্যাকাণ্ড কি-না। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ক্লুলেস এ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কলাবাগানে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০