ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘যেন কেউ কখনো বলতে না পারে তাসকিন চেষ্টাই করেনি’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন পেসার তাসকিন আহমেদ। ২০১৪ সালে অভিষেক ওয়ানডেতেই পাঁচ উইকেট নিয়ে দেখিয়েছিলেন চমক। কিন্তু ইনজুরির কারণে ক্যারিয়ারে ছন্দপতন ঘটার পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে গেছেন তিনি। তবে এখন আবার তিনি নিজেকে প্রস্তুত করছেন শীর্ষ পর্যায়ে জায়গা পাকা করতে।

বৃস্পতিবার (০৯ জুলাই) সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তাসকিন। সেজন্য ফিটনেস নিয়ে বেশ গুরুত্বের সঙ্গেই কাজ করছেন তিনি। কখনো রাজধানীর বসিলায় তপ্ত বালুতে কোমরে টায়ার বেঁধে দৌড়াচ্ছেন, কখনো আবার বাসার গ্যারেজে বোলিং অনুশীলন করছেন কিংবা জিমে অথবা পাড়ার মাঠে করছেন বোলিং অনুশীলন।

তাসকিন বলেন, ‘আমি মূলত আমার সামর্থ্য আরও বৃদ্ধি করতেই বালুতে অনুশীলন করছি। ফিটনেস আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু এখনো আরও অনেক কাজ করার বাকি আছে। চেষ্টা করছি সবসময় নিজের সেরাটি যাতে দিতে পারি। বাংলাদেশের হয়ে আবার সুযোগ পেলে সেরাটা দিয়ে দলে জায়গা যাতে ঠিক করতে পারি ও দেশকে কিছু দিতে পারি এটাই এখন লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘করোনার সময় যাতে সুস্থ থাকি, ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়ে যাব। কারণ বলে-কয়ে কখনো কেউ ভালো খেলতে পারে না। কিন্তু নিজের ফিটনেস ঠিক রাখার ব্যাপারটা নিজের কাছেই। মাঠে খেলায় ফিরলে প্রথম ম্যাচেই আমি খারাপ করতে পারি, এটা হতে পারে। কিন্তু ফিটনেস উন্নতি করার বিষয়টা আমার হাতে আছে। আমি সত্যিই অনেক চেষ্টা করছি। যেন কেউ কখনো বলতে না পারে তাসকিন চেষ্টাই করেনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

‘যেন কেউ কখনো বলতে না পারে তাসকিন চেষ্টাই করেনি’

আপডেট সময় ০৯:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০