ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার শচীনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সম্প্রতি সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির ওপর ভীষণ চটে আছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্টরা। এর কারণ আফ্রিদি নিজেই।

করোনাভাইরাস থেকে সেরে উঠেই ভারত দল সম্পর্কে বুমবুম ধরনের মন্তব্য করেছিলেন তিনি।

ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আফ্রিদি ইউটিউবের এক ক্রিকেট শো-তে বলেছিলেন, ভারতকে আমরা এতবার, এতভাবে হারিয়েছি যে, শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত।

এমন মন্তব্যের পর আফ্রিদির কড়া সমালোচনায় মেতে ওঠেন ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

তবে এসব সমালোচনায় দমে না গিয়ে যেন আরও উৎসাহ পাচ্ছেন আফ্রিদি। এবার ভারত দলের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে আক্রমণ করলেন আফ্রিদি।

পাক গতিতারকা শোয়েব আখতারের মুখোমুখি হতে নাকি শচীন ভয় পেতেন বলে মনে করেন আফ্রিদি।

সম্প্রতি পাকিস্তানের টিভি উপস্থাপিকা ও সংবাদকর্মী জয়নাব আব্বাস এক ‘চ্যাট শো’তে আফ্রিদিকে ৯ বছর আগের করা এক মন্তব্য মনে করিয়ে দেন।

সে সময় আফ্রিদি বলেছিলেন, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মুখোমুখি হতে শচীনের পা কাঁপত।

এখন শচীন বিষয়ে কি মত জানতে চাইলে আফ্রিদি বলেন, দেখুন, শোয়েবের এমন কিছু স্পেল ছিল যার মুখোমুখি হয়ে শুধু শচীন না বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরাও ভয়ে কেঁপেছে। এটা আমি মিড অফ কিংবা কাভারে ফিল্ডিংয়ের সময় দেখেছি। ব্যাটসম্যানের শরীরী ভাষা দেখেই বোঝা যায় যে, তিনি চাপে আছেন। আর শচীন তো নিজে বলবে না যে, শোয়েবের বলে তিনি ভয় পেতেন । তবে আমি এটা বলছি না যে, শোয়েবকে খেলতে শচীন সব সময় ভয় পেতেন। তার কিছু স্পেলে শচীনকে ভয় পেয়ে পেছনের পায়ে খেলতে দেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

এবার শচীনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

আপডেট সময় ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০