ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে আরেক ভাড়াটিয়ার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ায় ভাড়াটিয়াদের ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে রুবেল (২২) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৬ জুলাই) দিনগত রাতে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৭ জুলাই) এ বিষয়ে কথা হয় মিরপুর থানার (এসআই) আব্দুর রাজ্জাকের সঙ্গে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘সরোয়ারদী হাসপাতালে থেকে রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইদ্রিস পাটোয়ারীর সন্তান রুবেল মিয়া। বর্তমানে মিরপুর শেওড়াপাড়া বাড়ির নম্বর ৩৭৪/৩ দ্বিতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মৃতের বড় ভাই আকবর জানান, সোমবার রাত ১০টার দিকে শেওড়াপাড়া বাসার প্রতিবেশী ভাড়াটিয়াদের সঙ্গে নানা বিষয় ঝগড়ার একপর্যায়ে ভাড়াটিয়া নাজু এবং তার ভাইদের মারধর ও ছুরিকাঘাতে রুবেল প্রথমে আহত হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবারের লোকজন মামলা করার জন্য বর্তমানে থানায় অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিরপুরে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে আরেক ভাড়াটিয়ার মৃত্যু

আপডেট সময় ০১:১৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০