ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরিতে পুনর্বহালসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:

চাকরিতে পুনর্বহালসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের এম এ জি ওসামানী মেডিক্যাল কলেজের আউটসোর্সে নিয়োজিত কর্মচারীরা।

সোমবার (৬ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে আন্দোলনের আহ্বায়ক চম্পক দাস বলেন, আমরা বিগদ দুই বছর ধরে সিলেটের এম এ জি ওসামানী মেডিক্যাল কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছিলাম। গত ১ জুলাই কোনো কারণ বা নোটিশ প্রদান না করেই আমাদের ডিউটি বন্ধ করে দেওয়া হয়। এর পর কলেজের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে বলেন। ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের বলে, মেয়াদ শেষ হওয়ার কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন, এ ঘোষণার ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। করোনা ভাইরাসের এসময়ে যখন স্বাস্থ্যখাতে জনবল বৃদ্ধি করার কথা সেখানে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।

এসময় তিনি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- চাকরিতে পুনর্বহাল, স্থায়ীকরণ ও রাজস্বখাতে অন্তর্ভুক্ত, করোনাকালীন ঝুঁকিভাতা এবং সরকারি সব সুবিধা পাওয়ার।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন অফিস সহায়ক ওয়াসিম খান, সুমন মোহন দাস, অমির আচার্য প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চাকরিতে পুনর্বহালসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০