ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

সাকিব আল হাসানকে নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বলা যায়। অনেকেই মনে করেন তিনি একাই দুজন ক্রিকেটারের সমান। ওয়ানডেতে এ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তালিকায় দ্বিতীয় স্থানে রেখেছে ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেন মান্থলি। টেস্ট ফরম্যাটের এ তালিকায় তিনি জায়গা পেয়েছেন ছয়ে।

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করেছে উইজডেন মান্থলি।

সাময়িকীটির জুলাই সংখ্যায় এ তালিকা প্রকাশ করা হয়। ওয়ানডে ফরম্যাটে সাকিবের উপর থেকে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।

২০০৯ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ফ্লিনটফ। তার অভিষেক হয়েছিল অবশ্য এ শতাব্দী আগে, ১৯৯৯ সালে।

সাকিবের অভিষেক হয় ২০০৬ সালে। এখন অবধি ২০৬টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন সাকিব। রান ও উইকেটের হিসেবে ফ্লিনটফের চেয়ে এগিয়ে আছেন তিনি।

তবে উইজডেন মান্থলির এ তালিকা রান বা উইকেট সংখ্যা দেখে নয়, ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিনের সূত্র দিয়ে পয়েন্ট হিসেবে করা হয়েছে তালিকা। কোনো ম্যাচে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের সাথে তুলনা করে একটি পয়েন্ট ধরা হয়েছে। এখানে ফ্লিনটফের চেয়ে সাকিবের রেটিং ০.৫ কম।

টেস্টে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের খেতাবটি গিয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের নামের পাশে। এরপর রয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্য্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পলক। ছয়ে আছেন সাকিব।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। টি-টোয়েন্টিতে প্রথম বিশ জনে জায়গা করতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব

আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০