ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা মুক্ত হলেন নাজমুল ইসলাম অপু

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাজমুল ইসলাম অপু করোনা মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ৯ দিন পর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষার ফলাফল নেগটিভ এসেছে। শুধু অপু নন তার বাবা এবং মা-ও করোনা মুক্ত হয়েছেন।

বুধবার (০১ জুলাই) অপু নিজেই সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু বলেন, ‘গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারই নেগেটিভ আসছে। আসলে করোনা থেকে মুক্তির অনুভূতিটা বলে বোঝানো যাবে না। এতদিন যে বিষণ্ণতায় ভুগছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পেয়েছি। এই আনন্দটা অন্যরকম। মুক্তির আনন্দ যাকে বলে।’

গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন নাজমুল ইসলাম অপু ও তার মা বাবা। এরপর বাসা থেকেই চিকিৎসকের পরার্মশ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনা মুক্ত হলেন নাজমুল ইসলাম অপু

আপডেট সময় ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০