ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পদত্যাগ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন ইমরান খাজা। এর আগে ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে মনোহরের উত্তরসূরী। তার আগ পযর্ন্ত দায়িত্বে থাকবেন খাজা।

শশাঙ্ক মনোহরের সরে দাঁড়ানো প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি বলেন, ‘বোর্ড, কর্মী এবং পুরো ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি শশাঙ্ককে তার নেতৃত্ব এবং আইসিসির চেয়ারম্যান হিসাবে খেলাধুলার জন্য যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা তাকে এবং তার পরিবারের সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

চলতি বছরের জুন পযর্ন্ত আইসিসির চেয়ারম্যান হিসেবে মেয়াদ ছিল মনোহরের। গত মাসে তিনি তৃতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হচ্ছেন না জানিয়ে দিয়েছিলেন।

২০১৬ সালে সর্বপ্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হন মনোহর। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে আসীন হন।

আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সংস্থাটির রূপরেখা পুরোপুরি বদলে দেন তিনি। এমনকি প্রতিপক্ষ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড নানা বিরোধীতা করলেও অর্থনৈতিক অনেক পরিবর্তন তার সময় দেখা যায় আইসিসিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগ

আপডেট সময় ১০:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০