ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা নির্যাতন: ৩ সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার

রাখাইনে বন্দি নির্যাতনের ভিডিও থেকে নেয়া ছবি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালানোর দায়ে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার। মঙ্গলবার (৩০ জুন) দেশটির সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতা তদন্তে নিয়োজিত একটি কোর্ট মার্শাল এই দণ্ড ঘোষণা করেছে।

রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ থাকলেও মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে দণ্ড ঘোষণার ঘটনা বিরল। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগে জাতিসংঘের শীর্ষ আদালতে অভিযুক্ত হওয়ার পর এই সাজার কথা জানাল তারা।

মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অফিস ঘোষণা দিয়েছে, কোর্ট মার্শালে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে এবং তিনজনকে সাজা দেয়া হচ্ছে। তবে দোষীদের অপরাধের ধরন বা তাদের সাজার পরিমাণ কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তিন বছর আগে মিয়ানমার সেনাদের ব্যাপক হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ অমানবিক নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা। মানবাধিকার সংগঠনগুলো রাখাইনের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক গণহত্যার অভিযোগ তুলেছে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা নির্যাতন: ৩ সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার

আপডেট সময় ১১:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০