ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না সাকিব

আকাশ জাতীয় ডেস্ক: 

বুড়িগঙ্গায় লঞ্চডুবে ৩২ জনের মৃত্যুতে শোকে মুহ্যমান জাতি। এই শোক সব শ্রেণিপেশার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। লঞ্চডুবির ঘটনায় নিজেকে সামলাতে পারছেন না সাকিব আল হাসান।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেন। সাকিব লেখেন– ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটিও যেন না হয়, এমন বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। করোনাভাইরাসসহ সব সংকট অচিরেই দূর হবে এমন প্রত্যাশা সাকিবের।

সাকিব আল হাসানের পুরো স্ট্যাটাস যুগান্তর পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো–
‘প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চার মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আজ আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানি এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে– আমি কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।

পুরো পৃথিবীর এই ভয়ঙ্কর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোনো সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটিও যেন না হয়, এমন বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। করোনাসহ সব দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ।

মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সব আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না সাকিব

আপডেট সময় ০৯:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০